মালদা

নবগতা প্রার্থীর সঙ্গে জেলা পরিষদের প্রাক্তন সদস্যের পঞ্চায়েত লড়াই

একজন এলাকার জেলা পরিষদের প্রাক্তন সদস্য। আরেকজন রাজনীতিতে নবগতা হলেও গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির আসনে রেকোর্ড ভোটে জেতা এলাকার রবিনহুড বলে পরিচিত যুব তৃণমূল নেতা মহন্মদ ইয়াসিনের স্ত্রী। আর এই দুই প্রার্থীর লড়াইয়ে মালদার রতুয়া ২১ নম্বর জেলা পরিষদের আসনের নির্বাচন বেশ জমে উঠেছে।

মালদা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দুরে রয়েছে রতুয়া ব্লক। আর এই রতুয়া এক নম্বর ব্লকের মধ্যেই রয়েছে এই আসন। ভোটার রয়েছে প্রায় ৫৬ হাজার। বরাবরি এই এলাকাটি কংগ্রেসের শক্ত ঘাটি। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে কংগ্রেস তাদের দূর্গো অটুট রেখেছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দেখা যায় বিগত কয়েকবছর ধরে বাম প্রার্থীদের জিততে। গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে জয়ী হয়েছিলেন দাপুটে আর এস পি নেতা রহিম বক্সির স্ত্রী আয়েসা খাতুন। আবার ওই একই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে রেকোর্ড ভোটে জয়ী হয়ে ছিলেন মহন্মদ ইয়াসিন। এবার জেলা পরিষদের আসনে তৃণমূল প্রার্থী করেছে মহন্মদ ইয়াসিনের স্ত্রী পায়েল খাতুনকে। যার প্রতিদন্ধী হয়েছেন আরএসপির প্রার্থী আয়েসা খাতুন। অন্যান্য প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্দী এই দুইজন। প্রচার শুরু হয়েছে জোড় কদমে। কংগ্রেসকে সঙ্গী করে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন এই আর এস পির প্রার্থী। প্রচারে বেশ কিছুটা এগিয়ে তৃণমূল। তৃণমূল প্রার্থী দলীয় সংগঠন ও স্বামীর ব্যক্তিগত করিশমাকে হাতিয়ার করে রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি দিয়ে জোড় কদমে মিছিল মিটিং ও পথসভা শুরু করেছেন ইয়াসিনের স্ত্রী পায়েল খাতুন। আর এতেই জমে উঠেছে ওই এলাকার পঞ্চায়েত ভোট। 

এবিষয়ে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী পায়েল খাতুন জানান, পঞ্চায়েত ভোটে জয়ী হলে তিনি এলাকার মানুষদের পাশে দাঁড়াবেন। সাধারণ মানুষদের জন্য রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ একাধিক কাজ করবেন বলে তিনি জানান। 

এবিষয়ে যুব তৃণমূল নেতা মহন্মদ ইয়াসিন জানান, সাধারণ মানুষ নিজের পছন্দ মতো ভোট দেবেন। এক্ষেত্রে বিরোধী দলের লজ্জা করা উচিত, নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। 

এদিকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো আর এস পি নেতা রহিম বক্সীর স্ত্রী আয়েসা খাতুন অভিযোগ করে বলেন, দিকে দিকে চলছে তৃণমূলের সন্ত্রাস, অত্যাচার চলছে। প্রার্থী সহ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এভাবেই সন্ত্রাসের রাজত্ব কয়েক করতে চাইছে তৃণমূল।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/yKrsd_0WGqA